
আন্তর্জাতিক ডেস্কঃ নিজেদের আকাশসীমায় ৩৬টি দেশের প্লেন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির বেসামরিক প্লেন চলাচল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে জার্মানি, স্পেন, ইতালি, কানাডাসহ ৩৬টি দেশ।
রুশ কর্তৃপক্ষ জানায়, কেবলমাত্র বিশেষ অনুমতি সাপেক্ষেই এসব দেশের প্লেন প্রবেশ করতে পারবে দেশটির আকাশসীমায়। এর আগে ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার সব ধরনের বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এই ঘোষণা দেন। নিষেধাজ্ঞা ঘোষণার পর বহু যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়।