News71.com
 International
 03 Mar 22, 07:33 PM
 219           
 0
 03 Mar 22, 07:33 PM

ইউক্রেন ছাড়তে দেওয়া হচ্ছে না ভারতীয়দের॥ দাবি রাশিয়ার

ইউক্রেন ছাড়তে দেওয়া হচ্ছে না ভারতীয়দের॥ দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই হামলা শুরু হয়। বৃহস্পতিবার (৩ মার্চ) হামলার অষ্টমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত সাত দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। একযোগে বিভিন্ন দিক থেকে অভিযান চালিয়ে রাশিয়া এখন পর্যন্ত দখলে নিয়েছে কয়েকটি নগরী। যুদ্ধের এই পরিস্থিতিতে ইউক্রেনের সেনাবাহিনী ভারতীয় শিক্ষার্থীদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলে দাবি রাশিয়ার।

বুধবার দিল্লির রুশ দূতাবাস টুইটারে লিখেছে, সাম্প্রতিক তথ্যানুযায়ী, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এই ছাত্র-ছাত্রীদের আটক করেছে এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। যেকোনও উপায়ে তাদের রাশিয়া যেতে বাধা দেওয়া হচ্ছে। এর সম্পূর্ণ দায় কিয়েভের। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, যেসব ভারতীয় শিক্ষার্থী ইউক্রেন ছেড়ে রাশিয়ায় যেতে চাইছেন, তাদের খারকিভে আটকে রাখা হয়েছে। রাশিয়ায় পৌঁছতে পারলেই তাদের দেশে ফেরানো হবে। বুধবার প্রথমে জানা যায় নয়াদিল্লির অনুরোধে ভারতীয় শিক্ষার্থীদের জন্য ‘সেফ প্যাসেজ’ (নিরাপদ প্রস্থান) এর ব্যবস্থা করছে রাশিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন