News71.com
 International
 04 Mar 22, 11:38 AM
 217           
 0
 04 Mar 22, 11:38 AM

ভারতের সাবমেরিনের গতিপথ রোধের দাবী করল পাকিস্তান॥

ভারতের সাবমেরিনের গতিপথ রোধের দাবী করল পাকিস্তান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের একটি অত্যাধুনিক সাবমেরিন পাকিস্তানের পানিসীমায় প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বা আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেন, গত মঙ্গলবার ভারতের কলভেরি ক্লাসের আধুনিক একটি সাবমেরিনকে পানিসীমা লঙ্ঘনের অনুমতি দেয়নি পাকিস্তানের নৌবাহিনীর সাহসী সেনারা। নৌবাহিনীর সার্বক্ষণিক সতর্কাবস্থার কারণে এটা সম্ভব হয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা।

ভারতের পক্ষ থেকে সাবমেরিন পাঠানোর উদ্দেশ্য স্পষ্ট নয় বলে তিনি জানিয়েছেন। বাবর ইখতিখার আরও বলেন, গত পাঁচ বছরের মধ্যে এটি এ ধরণের চতুর্থ ঘটনা। পাঁচ মাস আগেও পাকিস্তান ভারতের একটি সাবমেরিনকে তাদের পানিসীমায় প্রবেশের সময় বাধা দেয়। পাকিস্তানি বাহিনীর বাধার মুখে সাবমেরিনটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন