
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানো রাশিয়ার সরকার পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা ‘অর্থনৈতিক ডাকাতি’ শুরু করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করে বলেছেন, রুশ সরকার এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।
তবে সেই পদক্ষেপ কী হতে পারে, সে সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র কিছু বলেননি। শুধু এটুকুই বলেছেন, রাশিয়ার স্বার্থ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দিমিত্রি পেসকভের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ধনকুবেরদের বিরুদ্ধে ব্রিটেন, ইইউ এবং যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। দিমিত্রি পেসকভ মন্তব্য করেন, রাশিয়া এত বড় এক দেশ যে, তাকে কখনই একঘরে করে রাখা যাবেনা। যুক্তরাষ্ট্র ও ইউরোপের চেয়েও বিশ্ব আকারে অনেক বড়।