News71.com
 International
 06 Mar 22, 10:54 AM
 211           
 0
 06 Mar 22, 10:54 AM

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৫১ লাখ ছাড়াল।।

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ কোটি ৫১ লাখ ছাড়াল।।

আন্তর্জাতিক ডেস্ক:বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ৬৩৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ১৫ হাজার ৪৮ জনে।

একই সময়ের মধ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৭০ হাজার ৫৩৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় সাড়ে তিন লাখ। এতে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৫১ লাখ ২২ হাজার ৯৬১ জনে। রোববার (০৬ মার্চ) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৪ হাজার ৪২৭ জন এবং মারা গেছেন ১৫৩ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন