
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন ১১ দিনের মতো সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। যুদ্ধে ইউক্রেনের বহু স্থাপনায় বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ঘরবাড়ি ছেড়ে ছেড়ে পালিয়ে অন্তত ১৫ হাজার মানুষ। ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ককে এই যুদ্ধ থেমে গেলে ইউক্রেনে আসার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
স্পেস এক্সের প্রধান এলন মাস্ক জানিয়েছেন, তিনি এই সফরের অপেক্ষায় আছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এলন মাস্ক ইউক্রেনের জন্য ট্রাকভর্তি স্টারলিংক ইন্টারনেট টার্মিনাল পাঠিয়েছেন এবং আরও পাঠাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই টার্মিনালের মাধ্যমে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। রাশিয়া যেভাবে ইউক্রেনের যোগাযোগ অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করেছে, তার ফলে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হচ্ছে। ইউক্রেনের সরকার তাই ইন্টারনেট সেবার জন্য বিকল্প ব্যবস্থার চেষ্টা করছে। বিশ্লেষকরা বুঝে ওঠার চেষ্টা করছেন, আগামী দিনগুলোতে ইউক্রেনের এই সংঘাত ঠিক কোন দিকে যেতে পারে।