
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে ইউক্রেন সেনারা রোববার (৬ মার্চ) ১১ দিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধে ইউক্রেনের বহু স্থাপনায় বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। যুদ্ধ পরিস্থিতিতে প্রাণে বাঁচতে দেশটি ছেড়ে অন্তত ১৫ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর ১০ দিনে দেশটি থেকে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে ছয় লাখ মানুষ প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। এর বাইরে হাঙ্গেরি, রোমানিয়া, মলদোভা, শ্লোভাকিয়াসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোয় আশ্রয় নিয়েছে বাকিরা। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এই প্রথম দ্রুত এত বেশি শরণার্থীর সংখ্যা বাড়ছে।