News71.com
 International
 07 Mar 22, 07:44 PM
 220           
 0
 07 Mar 22, 07:44 PM

মারিওপোল থেকে বের হওয়ার পথে মাইন পোঁতা।।রেডক্রস

মারিওপোল থেকে বের হওয়ার পথে মাইন পোঁতা।।রেডক্রস

আন্তর্জাতিক ডেস্কঃযুদ্ধের ১২তম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ চার শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। ঘোষণা অনুযায়ী কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সুমি শহরে ‘মানবিক করিডর’ চালু হয়েছে। তবে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) পরিচালক ডমিনিক স্টিলহার্ট বিবিসির রেডিও ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মারিওপোল শহর থেকে বের হওয়ার পথে মাইন পোঁতা আছে।

মানবিক করিডর নিয়ে কী ধরনের সমস্যা হয়েছে জানতে চাইলে ডমিনিক স্টিলহার্ট জানান, গত কয়েকদিন ধরেই তারা রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করছিলেন যে, কীভাবে একটি যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা করা যায়। বেসামরিক মানুষ যাতে বোমা হামলার মুখে থাকা শহরগুলো থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু দুই পক্ষের মধ্যে পরিষ্কার, কার্যকর ও সুনির্দিষ্ট একটি সমঝোতা তৈরি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, নীতিগতভাবে দুই পক্ষ একমত হয়েছিল। কিন্তু কোন পথে কারা যাবে, তা নিয়ে দ্বিমতের জের ধরে সেই সমঝোতা আর টেকেনি। আইসিআরসির পরিচালক আরও বলেন, রোববার আইসিআরসি কিছু লোকজনকে মারিওপোলের একটি পথ দিয়ে বের করার চেষ্টা করেছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারেন যে, তারা যেদিকে যাচ্ছেন সেখানে রাস্তায় মাইন পুঁতে রাখা হয়েছে।

খবরঃবিবিসি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন