News71.com
 International
 08 Mar 22, 01:54 PM
 221           
 0
 08 Mar 22, 01:54 PM

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ॥ ৪ হাজারের বেশি আটক

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ॥ ৪ হাজারের বেশি আটক

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাশিয়াজুড়ে চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। সম্প্রতি দেশটিতে বিক্ষোভের ওপর নানারকম বিধি-নিষেধ আরোপ করা হলেও ইউক্রেনে হামলার প্রতিবাদে বহু বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আর এসব কর্মসূচি থেকে প্রতিদিনই আটক করা হচ্ছে যুদ্ধবিরোধীদের। রোববার রাশিয়াজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ কর্মসূচি থেকে ৪ হাজার ৩০০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মস্কো থেকেই আটক করা হয়েছে ১৭০০ ব্যক্তিকে।

রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এমন তথ্য দিয়েছে রিয়া নিউজ এজেন্সি। খবর বিবিসির। ওভিডি-ইনফো নামে একটি মানবাধিকার সংস্থা বলছে, মোট ৫৩টি শহর থেকে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। হামলা শুরুর পর থেকে এগারো দিনে দশ হাজারের মতো রাশিয়ানকে আটক করা হয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র বার্তা সংস্তা রয়টার্সকে বলেছেন, আমরা ব্যাপক প্রতিবাদ দেখতে পাচ্ছি, এমনকি সাইবেরিয়ার শহরগুলোতেও, যেখানে এত বেশি সংখ্যক মানুষকে আটকের ঘটনা খুবই বিরল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন