News71.com
 International
 08 Mar 22, 08:12 PM
 222           
 0
 08 Mar 22, 08:12 PM

ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরাতে আবারও যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া॥  

ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরাতে আবারও যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের সুমিতে আটকে থাকা ভারতীয় শিক্ষার্থীদের সুরক্ষিতভাবে দেশে ফেরানোর জন্য ইউক্রেনে আবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। এছাড়া কিভ, খারকিভ, মারিউপোল এবং চারনিগিভ শহরের শিক্ষার্থীদের ইউক্রেন ছাড়ার জন্যও এই যুদ্ধবিরতি ঘোযণা করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবরভ। গতকাল সোমবার (৭ মার্চ ) খারকিভ, মারিউপুল এবং সুমি শহরে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

এর আগেও মানবিক করিডর তৈরি করে দিতে ইউক্রেনের একধিক শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। তবে এ সবই রাশিয়ার ‘নাটক’ বলে দাবি করেছে ইউক্রেন। জানা গেছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর অনুরোধেই এই সিদ্ধান্ত নেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এর আগে মাকরেঁর সঙ্গে ফোনে কথা হয় পুতিনের। মনে করা হয়, তার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্রেমলিন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কির অভিযোগ, এর আগে দু’বার ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। কিন্তু প্রতিবারই সেই বিরতি ভেঙে হামলা চালিয়েছে রাশিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন