News71.com
 International
 08 Mar 22, 08:12 PM
 210           
 0
 08 Mar 22, 08:12 PM

আমি লুকাইনি, কারও ভয়ে ভীতও নই॥ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

আমি লুকাইনি, কারও ভয়ে ভীতও নই॥ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরেকটি ভিডিও পোস্ট করেছেন। তবে এবারের ভিডিওটি এসেছে কিয়েভে প্রেসিডেন্টের কার্যালয় থেকে। ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যুদ্ধে জেতার জন্য যতক্ষণ থাকতে হয়, আমি থাকবো। তিনি বলেন, আমি লুকাইনি... আমি কারও ভয়ে ভীত নই। আমি থাকবো... যুদ্ধে বিজয়ের জন্য যতক্ষণ থাকতে হয়। খবরি বিবিসির। প্রেসিডেন্ট জেলেনস্কি জনসম্মুখে নিজের সঠিক অবস্থান প্রকাশ করেছেন, রাশিয়ার সামরিক আক্রমণের মুখেও কিয়েভ দৃঢ়ভাবে রক্ষিত আছে—এই বার্তায় হয়তো তিনি দিতে চেয়েছেন তার প্রতিপক্ষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। সামরিক অবকাঠামোর বাইরে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। ধ্বংস হয়ে গেছে সামরিক-বেসামরিক বহু অবকাঠামো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন