News71.com
 International
 08 Mar 22, 08:16 PM
 219           
 0
 08 Mar 22, 08:16 PM

শহর ছাড়ছে ইরপিন ও সুমির বাসিন্দারা॥  

শহর ছাড়ছে ইরপিন ও সুমির বাসিন্দারা॥   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ১৩তম দিনের মতো যুদ্ধ চলছে। বিবিসি জানিয়েছে, ইউক্রেনের শহরগুলোতে ভারী গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। ফলে বেসামরিক বাসিন্দারা ছাড়তে পারছে না যুদ্ধক্ষেত্র। আবার কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিওপোলের বেসামরিক বাসিন্দাদের সরে যেতে ‘মানবিক করিডোর’ ঘোষণা করেছে রাশিয়া। বিবিসি জানিয়েছে, ১২ ঘণ্টার যুদ্ধবিরতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিম দিকের শহর ইরপিন থেকে বেসামরিক বাসিন্দারা বেরিয়ে যেতে শুরু করেছে। শহরটিতে গত কয়েকদিন ধরে প্রচণ্ড লড়াই চলছিল। মঙ্গলবার (০৮ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষ শহর ছেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন