News71.com
 International
 09 Mar 22, 07:33 PM
 228           
 0
 09 Mar 22, 07:33 PM

রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন তুরস্কে॥

রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন তুরস্কে॥

আন্তর্জাতিক ডেস্কঃরাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের মধ্যে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে হতে যাচ্ছে তুরস্কে। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এ বৈঠকে বসবেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এই বৈঠকের প্রস্তাব করেছেন বলে জানা গেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার সকালে বলেছেন, লাভরভ একটি আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামের আয়োজনে যোগ দিতে তুরস্কের আন্টালিয়ায় যাবেন। সেখানেই তার সঙ্গে কুলেবার বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বেলারুশ সীমান্তে একাধিক দফায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে সেই আলোচনায় সমস্যা সমাধানের তেমন কোনো অগ্রগতি হয়নি। দুই দেশের পররারাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনাতেও সংকট সমাধের সম্ভাবনা খুবই ক্ষণী বলে ধারণা করা হচ্ছে। উভয় পক্ষ এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

সুত্রঃ বিবিসি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন