News71.com
 International
 11 Mar 22, 11:52 AM
 252           
 0
 11 Mar 22, 11:52 AM

মারিওপোলে আবার গোলাবর্ষণ শুরু॥  

মারিওপোলে আবার গোলাবর্ষণ শুরু॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিওপোলে ফের বোমাবর্ষণ শুরু হয়েছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই শহরের কাউন্সিল টেলিগ্রামে একটি পোস্ট দিয়ে বলছে যে, রাশিয়ার বাহিনী শহরের কেন্দ্রে বৃষ্টির মতো বোমা ফেলছে। তারা বলছে, আবাসিক এলাকায়ও উদ্দেশ্যমূলকভাবে বোমাবর্ষণ করা হচ্ছে। রুশ সৈন্যরা কয়েকদিন ধরে শহরটি ঘিরে রেখে সেখানে আক্রমণ অব্যাহত রেখেছে। এর ফলে সেখানে বিদ্যুৎ, পানি ও খাদ্যের সংকট তৈরি হয়েছে। ইউক্রেন সরকার বলছে, মানবিক ত্রাণ-সাহায্য নিয়ে গাড়ির একটি বহর মারিওপোল শহরে পৌঁছাতে চেষ্টা করেছিল। কিন্তু আক্রমণের কারণে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে।

এর আগে মারিওপোলের প্রসূতি ও শিশু হাসপাতালে রাশিয়ার বিমান হামলায় শিশুসহ তিনজন নিহত হয়। হামলায় অন্তত ১৭ জন আহত হন, তাদের মধ্যে অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। এই বিমান হামলাকে ‘যুদ্ধাপরাধ’ উল্লেখ করে রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া ফেডারেশন কোন ধরনের দেশ, যারা হাসপাতালকে ভয় পায় এবং সেগুলো ধ্বংস করে?’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন