News71.com
 International
 11 Mar 22, 11:24 PM
 221           
 0
 11 Mar 22, 11:24 PM

ইউক্রেনকে সদস্য করতে রাজি নয় ইউরোপীয় ইউনিয়ন॥

ইউক্রেনকে সদস্য করতে রাজি নয় ইউরোপীয় ইউনিয়ন॥


আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার ঘটনায় তীব্র নিন্দা, রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ এবং অস্ত্রসহ বিভিন্ন ভাবে ইউক্রেনকে সহায়তার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের (ইউই) ঐক্য অটুট রয়েছে। কিন্তু প্যারিসের উপকণ্ঠে ভার্সাইয়ে ইইউ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ইউক্রেনের অন্যান্য অনুরোধ ও দাবি মানতে প্রস্তুত ছিলেন না সরকার প্রধানরা। তাদের মতে, ইউক্রেন এখনো ইইউ সদস্যপদের সব পূর্বশর্ত পূরণ করতে পারছে না। এছাড়া এমন প্রক্রিয়া এখন পর্যন্ত অত্যন্ত দীর্ঘমেয়াদী। বলকান অঞ্চলের কিছু দেশ বহু বছর ধরে সেই জটিলতার মুখোমুখি হয়েছে। সে সব দেশকে পেছনে ফেলে ইউক্রেন এমন সুবিধা পেতে পারে না। এমনকি কিছু পূর্বশর্ত পূরণ না করলে দেশটিকে স্বীকৃতি দেওয়া এ মুহূর্তে সম্ভব নয়। ন্যাটোর মতো ইইউর সদস্য হিসেবে আক্রান্ত হলেও বাকি সদস্যরা সর্বশক্তি প্রয়োগ করে সহায়তা করতে বাধ্য। অর্থাৎ ইউক্রেন এখনই ইইউ সদস্য হলে রাশিয়ার চলমান হামলার ক্ষেত্রে ইইউ দেশগুলোকে সামরিক ও আরো সক্রিয় সহায়তা করতে বাধ্য হবে। তখন রাশিয়াও ইউরোপের ওপর হামলা চালানোর কারণ হাতে পাবে। তাই ন্যাটো ও ইইউ এ মুহূর্তে এমন ঝুঁকি এড়িয়ে চলতে অত্যন্ত সতর্কতা দেখাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন