News71.com
 International
 11 Mar 22, 11:26 PM
 249           
 0
 11 Mar 22, 11:26 PM

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১৪০ কোটি ডলার দিচ্ছে আইএমএফ॥

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ১৪০ কোটি ডলার দিচ্ছে আইএমএফ॥

আন্তর্জাতিক ডেস্কঃযুদ্ধের মধ্যে জরুরি প্রয়োজন মেটাতে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের জন্য ১৪০ কোটি ডলারের তহবিল অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ; প্রতি ডলার ন্যূনতম ৯০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার ৬০০ কোটি টাকার মতো। বিবিসি জানিয়েছে, আইএমএফের নির্বাহী পর্ষদ বুধবার (০৯ মার্চ) ইউক্রেনের জন্য এই অর্থায়ন অনুমোদন করে।

আইএমএফ বলেছে, পরিস্থিতি অনুকূলে এলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন কর্তৃপক্ষ দেশের পুনর্গঠন এবং উন্নয়নের লক্ষ্যে তাদের সঙ্গে মিলে একটি উপযুক্ত অর্থনৈতিক কর্মসূচির পরিকল্পনা করবে। তবে যুদ্ধ শেষ হলে এবং সঠিক ক্ষয়ক্ষতি নিরূপণ করা গেলে দেশ পুনর্গঠনের চেষ্টা চালাতে ইউক্রেনের আরো তহবিলের প্রয়োজন হবে বলে মনে করছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি আরো জানান, সাধারণত আইএমএফের অর্থায়নে শর্ত থাকলেও ইউক্রেনের জন্য তা শিথিল করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন