News71.com
 International
 12 Mar 22, 11:43 AM
 267           
 0
 12 Mar 22, 11:43 AM

নরওয়েতে সেনা পাঠাচ্ছে ন্যাটো॥  

নরওয়েতে সেনা পাঠাচ্ছে ন্যাটো॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ১৭ দিনে গড়িয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাত। এর মধ্যেই নরওয়েতে মহড়ার জন্য সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সামরিক জোট ন্যাটো। শনিবার (১২ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ১৪ মার্চ থেকে এ মহড়া শুরু হবে। এ মহড়ার জন্য ২৭টি দেশের প্রায় ৩০ হাজার সৈন্য, ২০০ যুদ্ধবিমান ও ৫০টি জাহাজ নরওয়েতে যাবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এটি চলতি বছরে ন্যাটোর সবচেয়ে বড় মহড়া।

নরওয়ের ঠান্ডা জলবায়ুতে ১৪ মার্চ থেকে শুরু হওয়া এ মহড়া পশ্চিমাদেশগুলো সৈন্যদের আকাশ, স্থল ও সমুদ্রে যুদ্ধের জন্য দক্ষতা বাড়াতে সাহায্য করবে। রাশিয়ার সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরত্বে এ মহড়া অনুষ্ঠিত হবে। যদিও ইউক্রেনে মস্কোর হামলা শুরু হওয়ার অনেক আগেই এটি পরিকল্পনা করা হয়েছিল। তবে এখন যুদ্ধের কারণে এই মহড়ার গুরুত্ব বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন