News71.com
 International
 12 Mar 22, 11:44 AM
 234           
 0
 12 Mar 22, 11:44 AM

ইউক্রেনের মেলিটোপোল নগরের মেয়র অপহৃত॥ দাবি ইউক্রেনের

ইউক্রেনের মেলিটোপোল নগরের মেয়র অপহৃত॥ দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্কঃদক্ষিণ ইউক্রেনের মেলিটোপোলের মেয়র ইভান ফেডোরভকে রুশ বাহিনী অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং স্থানীয় কর্মকর্তারা। শনিবার (১২ মার্চ) বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। শুক্রবার এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ফেডোরভ একজন সাহসী মেয়র ছিলেন। তিনি অদম্য সাহসের সঙ্গে নিজের শহরের মানুষদের রক্ষা করছিলেন। তাকে অপহরণ করা হয়েছে।

জেলেনস্কি বলেন, এটি স্পষ্টই রুশ বাহিনীর দুর্বলতার লক্ষণ। তারা সন্ত্রাসকে নতুন পর্যায়ে নিয়ে গেছে। আক্রমণকারীরা ইউক্রেনের বৈধ কর্মকর্তাদের নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। এ সময় তিনি ইউক্রেনে রুশ বাহিনীর কার্যক্রমকে আইএসের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে তুলনা করেন। ইউক্রেনের পার্লামেন্ট সামাজিক মাধ্যম টুইটারে বলেছে, ১০ জনের একটি দল মেলিটোপোলের মেয়র ইভান ফেডোরভকে অপহরণ করেছে। তারা জানিয়েছে, তিনি শত্রুকে সহযোগিতা করতে অস্বীকার করেছিলেন। মেয়র যখন শহরের বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহসহ নানা সংকট সমাধানে কাজ করছিলেন তখন তাকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন