News71.com
 International
 12 Mar 22, 07:05 PM
 223           
 0
 12 Mar 22, 07:05 PM

ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানী মেটা-কে ‘উগ্রপন্থি’ ঘোষণা করতে যাচ্ছে রাশিয়া॥

ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানী মেটা-কে ‘উগ্রপন্থি’ ঘোষণা করতে যাচ্ছে রাশিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানি ‘মেটা’কে একটি উগ্রপন্থি সংস্থা হিসেবে ঘোষণা এবং রাশিয়ায় এর কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য আবেদন করেছে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের দফতর।এর আগে মেটা জানিয়েছিল, তারা সহিংস বক্তব্যের ব্যাপারে তাদের নীতিতে পরিবর্তন আনছে, যাতে কিছু দেশের মানুষজনকে রুশ বাহিনীর প্রতি সহিংস মনোভাব প্রকাশের সুযোগ দেওয়া যায়। তবে তা রুশ বেসামরিক জনগণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। রাশিয়া আরও নিশ্চিত করেছে যে, তারা রাশিয়ায় ইনস্টাগ্রামে ঢোকার ওপরও বিধিনেষেধ আরোপ করেছে। এর আগে রাশিয়ায় ফেসবুক ও টুইটার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় দেশটির সরকারি গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। চলমান ইউক্রেন আগ্রাসন নিয়ে এসব সামাজিক যোগাযোগমাধ্যম তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। এরই জের ধরে ফেসবুক ও টুইটার নিষিদ্ধ করে দেশটি।

খবরঃ বিবিসি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন