News71.com
 International
 16 Mar 22, 10:52 AM
 206           
 0
 16 Mar 22, 10:52 AM

রুশ হামলার মধ্যেই ইউক্রেনের রাজধানীতে পৌঁছেছেন ইউরোপের তিন প্রধানমন্ত্রী॥

রুশ হামলার মধ্যেই ইউক্রেনের রাজধানীতে পৌঁছেছেন ইউরোপের তিন প্রধানমন্ত্রী॥

আন্তর্জাতিক ডেস্কঃইউক্রেনে রুশ হামলার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য রাজধানী কিয়েভে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের পূর্ব ইউরোপের তিন দেশ পোল্যান্ড, চেক রিপাবলিক এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা। পোল্যান্ড থেকে ট্রেনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় তারা কিয়েভ পৌঁছান। বর্তমানে শহরটিতে ৩৫ ঘণ্টার কারফিউ চলছে। এর আগে চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা এবং পোল্যান্ডের মাতিউস মোরাভিয়েস্কি এই সফরের ঘোষণা দিয়ে বলেন, স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেস ইয়ানশা এবং তারা দু’জন কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস থেকেও এই সফরের কথা নিশ্চিত করা হয়। খবর বিবিসি।

তিন সপ্তাহ আগে ইউক্রেনে রুশ সামরিক হামলা শুরুর পর এই প্রথম কোনো বিদেশি নেতারা দেশটি সফর করছেন। তাদের এই সফর এমন এক সময় হচ্ছে যখন কিয়েভের শহরতলীতে গত কয়েকদিন ধরে রুশ সৈন্যদের সঙ্গে ইউক্রেনের সৈন্যদের লড়াই চলছে। এদিকে তিন ইউরোপীয় নেতার এমন সাহসের প্রশংসা করেছে ইউক্রেন। এই সফরে পোল্যান্ড থেকে কিয়েভ পর্যন্ত দীর্ঘ রেলপথ পাড়ি দিতে তিন প্রধানমন্ত্রী বেশ বড় ধরনের ঝুঁকি নেন। কারণ ইউক্রেন মোটেও নিরাপদ দেশ নয়। রাজধানী কিয়েভসহ সারা দেশেই রাশিয়া আক্রমণ চালিয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন