News71.com
 International
 16 Mar 22, 09:03 PM
 239           
 0
 16 Mar 22, 09:03 PM

ইউক্রেন যুদ্ধের মধ্যেই ন্যাটোর বিশেষ সম্মেলনে যোগ দিবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন॥

ইউক্রেন যুদ্ধের মধ্যেই ন্যাটোর বিশেষ সম্মেলনে যোগ দিবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ২৪ মার্চ ন্যাটোর একটি বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বাইডেনের ব্রাসেলস সফরের পরিকল্পনা ঘোষণা করেন বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা। এর কয়েক ঘণ্টা পর ন্যাটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ সামাজিক মাধ্যম টুইটারে লিখেছেন, ‘জোটের সদস্যরা ইউক্রেনে রাশিয়ার আক্রমণ, ইউক্রেনের প্রতি আমাদের দৃঢ় সমর্থন এবং ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষাকে আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন।’

এর আগে মঙ্গলবার ভোরে রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায় এবং এতে চারজনের মৃত্যু হয়। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে, ক্ষিপ্র গতিতে উদ্ধার তৎপরতা শুরু হয়ে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো মঙ্গলবার রাত থেকে পরবর্তী ৩৫ ঘণ্টার জন্য শহরে কারফিউ ঘোষণা করেছেন। অন্যদিকে প্রায় তিন সপ্তাহ ধরে কিয়েভের ওপর রুশ বাহিনীর আক্রমণ এবং অন্যান্য শহরগুলোতে বোমাবর্ষণের মধ্যে তিনজন ইউরোপীয় নেতা ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে ইউক্রেনের রাজধানী রাজধানী সফর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন