News71.com
 International
 18 Mar 22, 07:51 PM
 213           
 0
 18 Mar 22, 07:51 PM

বেলারুশের ২২ কর্মকর্তার ওপর কানাডার নিষেধাজ্ঞা॥  

বেলারুশের ২২ কর্মকর্তার ওপর কানাডার নিষেধাজ্ঞা॥   

আন্তর্জাতিক ডেস্কঃরাশিয়ার সঙ্গে বেলারুশের রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে দেশটির সমর্থন পাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন পরিস্থিতিতে বেলারুশের ২২ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলো কানাডা। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এ বিষয়ে কানাডা জানায়, ইউক্রেনে রাশিয়ার হামলাকে সমর্থন করায় বেলারুশের প্রতিরক্ষা বিভাগের সিনিয়র ২২ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি বলেন, রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। তাছাড়া পুতিনকে সাহায্য ও সমর্থন করার জন্য বেলারুশের নেতাদের জবাবদিহির আওতায় আনা হবে। যেকোনো পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করবো না। প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এদিকে, রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন