News71.com
 International
 19 Mar 22, 07:54 PM
 237           
 0
 19 Mar 22, 07:54 PM

রুশনেতা পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি॥  

রুশনেতা পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি॥   

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান যুদ্ধ নিয়ে সরাসরি আলোচনায় বসার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসি ও আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৯ মার্চ) এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলনস্কি এই আহ্বান জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি চাই সবাই এখন আমার কথা শুনুক, বিশেষ করে মস্কো। একটি সভার সময় এসেছে, এখন কথা বলার সময় এসেছে’।

হুঁশিয়ারি উচ্চারণ করে ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘এখন সময় এসেছে ইউক্রেনের জন্য আঞ্চলিক অখণ্ডতা ও ন্যায়বিচার ফিরিয়ে আনার। অন্যথায়, রাশিয়ার ক্ষতি এতটাই হবে যে, এটি পুনরুদ্ধার করতে কয়েক প্রজন্ম সময় লাগবে’। রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে হামলায় ক্ষতিগ্রস্ত শহরগুলোতে ‘মানবিক সরবরাহ’ বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি। এ ঘটনাকে তিনি ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন