News71.com
 International
 20 Mar 22, 07:41 PM
 221           
 0
 20 Mar 22, 07:41 PM

ইউক্রেন ইস্যুতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র॥  

ইউক্রেন ইস্যুতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র॥   

নিউজ ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড দু’দেশের মধ্যে সংলাপে বিষয়টি উত্থাপন করেন। ঢাকা-ওয়াশিংটনের মধ্যে অংশীদারি সংলাপ রোববার (২০ মার্চ) ঢাকায় অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সংলাপে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাস্তবতায় গণতন্ত্র ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হুমকি মোকাবিলায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।

সংলাপ শেষে ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের বলেন, ইউক্রেনে অন্যায্যভাবে সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র ও আমাদের সহযোগীরা এ বিষয়ে মাসের পর মাস ধরে রাশিয়াকে আলোচনার টেবিলে বসে সমাধানের আহ্বান জানিয়েছি। তবে রাশিয়া সেটা না মেনে ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। শান্তি ও স্থিতিশীল বিশ্ব গড়তে আমরা সবাই এ ইস্যুতে পাশে চাই। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সামরিক সহযোগিতা বাড়াতে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট-জিসোমিয়ার খসড়া বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন