News71.com
 International
 22 Mar 22, 09:47 PM
 224           
 0
 22 Mar 22, 09:47 PM

ফেসবুক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ করল রাশিয়া॥

ফেসবুক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ করল রাশিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেনে রুশ আগ্রাসন। জেরে পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়া থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। আবার পাল্টা নিষেধাজ্ঞা দিচ্ছে রাশিয়াও। এ পরিস্থিতিতে নিজ দেশে ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। ‘উগ্রবাদ’-এ মদত দেওয়ার অভিযোগে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন মস্কোর একটি আদালত। সোমবার (২১ মার্চ) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।

রাশিয়ার ওই আদালতের বিচারক অলগা সোলোপোভা বলেন, মেটার (ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান) কর্মকাণ্ড নিষিদ্ধ করতে কৌঁসুলিদের আবেদনের অনুমোদন দিচ্ছি। মেটা কর্তৃপক্ষ রাশিয়ায় অফিস খোলা ও বিজ্ঞাপনী কার্যক্রম চালাতে পারবে না। রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে রয়টার্স জানায়, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে উগ্রপন্থী বিভিন্ন কনটেন্ট পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ করে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয়। গত মাসেই মেটার বিরুদ্ধে ফৌজদারি তদন্তের আহ্বান জানান রুশ কৌঁসুলিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন