News71.com
 International
 24 Mar 22, 06:36 PM
 222           
 0
 24 Mar 22, 06:36 PM

মারা গেছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডিলিন অলব্রাইট॥

মারা গেছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডিলিন অলব্রাইট॥

আন্তর্জাতিক ডেস্ক: ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বৃহস্পতিবার (২৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানায়। ১৯৯৬ সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন অলব্রাইটকে আমেরিকার শীর্ষ কূটনীতিক হিসেবে বেছে নেন এবং তিনি ক্লিন্টন প্রশাসনের শেষ চার বছর একই পদে অধিষ্ঠিত ছিলেন।

এর আগে, জাতিসংঘে ক্লিন্টনের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সময়ে তিনি ছিলেন যুক্তরাষ্ট্র সরকারের ইতিহাসে সর্বোচ্চ পদমর্যাদা সম্পন্ন প্রথম নারী। তার পরিবার টুইটারে জানিয়েছে, ‌‘তিনি পরিবার এবং বন্ধুদের সঙ্গে মিলেমিশে ছিলেন। আমরা একজন স্নেহময়ী মা, দাদী, বোন, খালা এবং বন্ধুকে হারিয়েছি’। ২০১২ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা অলব্রাইটকে স্বাধীনতা পদক প্রদান করেন, যা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান। পদক প্রদান অনুষ্ঠানে ওবামা বলেন, তাঁর জীবন সব আমেরিকানের জন্য একটি অনুপ্রেরণা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন