News71.com
 International
 24 Mar 22, 06:37 PM
 216           
 0
 24 Mar 22, 06:37 PM

পশ্চিমবঙ্গের বীরভূমে গণহত্যাকারীদের দ্রুত শাস্তি দিক রাজ্য॥প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পশ্চিমবঙ্গের বীরভূমে গণহত্যাকারীদের দ্রুত শাস্তি দিক রাজ্য॥প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামে গণহত্যায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় দিল্লি থেকে প্রধানমন্ত্রী বলেছেন, অপরাধীদের দ্রুত শাস্তির জন্য পশ্চিবঙ্গের সরকার সাহায্য করবে কেন্দ্রী সরকার। বীরভূমের এই হিংসাত্মক ঘটনায় প্রাধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের সমবেদনা জানিয়ে মোদী বলেছেন, আমি বাংলার মানুষদের কাছে আবেদন করব এ ধরনের হিংসাত্মক ঘটনা যারা ঘটিয়েছে তাদের যেনো ক্ষমা করা না হয়। পাশাপাশি তাদের যারা ইন্ধন দিয়েছে তাদেরওর ক্ষমা না করা হয়। আমি আশা করব, রাজ্য সরকার দ্রুত অপরাধীদের সাজা দেবে। এক্ষেত্রে রাজ্য সরকারকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।


এ বিষয়ে এ দিন দুপুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, চক্রান্ত করে আমাদের বদনাম করা হচ্ছে। বীরভুমে যা ঘটেছে দুর্ভাগ্যজনক ঘটনা। যারা ঘটনা ঘটিয়েছে তারা কেউ ছাড় পাবে না এবং আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু না হলেও ৫০ বার ওখানে যোগাযোগ করেছি। জানা মাত্রই ওখানের দায়িত্বরত পুলিশ ও এসডিপিওকে সরিয়ে দিয়েছি। জেলা ইন্টেলিজেন্স অফিসার বা ডিআইও-কে সাসপেন্ড করেছি। সিট গঠন করেছি। ফিরহাদ হাকিম, আশীষ বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলাম। আজই যেতাম। কিন্তু বিরোধীরা গেছেন। তাই বৃহস্পতিবার (২৪ মার্চ) আমি যাবো। আমরা সিপিএম, কংগ্রেসের মতো চক্রান্তকারী দল নই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন