News71.com
 International
 25 Mar 22, 11:05 AM
 206           
 0
 25 Mar 22, 11:05 AM

রাশিয়ার ৩২৮ এমপির ওপর মার্কিন নিষেধাজ্ঞা॥  

রাশিয়ার ৩২৮ এমপির ওপর মার্কিন নিষেধাজ্ঞা॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে সামরিক আগ্রাসনের পর রাশিয়ার ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। এবার রাশিয়ার ৩২৮ জন সংসদ সদস্যের (এমপি) ওপর নিষেধাজ্ঞা দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েক ডজন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে মোকাবিলার উপায় নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সামরিক জোট এবং শিল্পোন্নত জি-সেভেন নেতাদের সঙ্গে আলোচনার পর ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্রাসেলসে ন্যাটো সামরিক জোট, জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দেন জো বাইডেন। নজিরবিহীনভাবে এই তিনটি সংস্থা ঐক্যবদ্ধভাবে ব্রাসেলস শীর্ষ সম্মেলনে মিলিত হয়। ব্রাসেলস বৈঠক শেষে জো বাইডেন সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন। অবশ্য এর আগে তিনি টুইট বার্তায় জানিয়েছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার জন্য রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংসদ সদস্য এবং প্রতিরক্ষা কোম্পানির ৪০০-এর বেশি ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন