News71.com
 International
 25 Mar 22, 07:27 PM
 222           
 0
 25 Mar 22, 07:27 PM

ইউরোপে তেল রপ্তানি বাড়াচ্ছে কানাডা॥  

ইউরোপে তেল রপ্তানি বাড়াচ্ছে কানাডা॥   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার গ্যাস এবং তেলের ওপর নির্ভরশীল জার্মানিসহ ইউরোপের অধিকাংশ দেশ। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পরে ইউরোপের দেশগুলো তাই সংকটে পড়েছে। রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে তারা। কিন্তু গ্যাস এবং তেল আমদানি বন্ধ করতে পারেনি। রাশিয়াও সেই সুযোগ ব্যবহার করেছে। দেশটি জানিয়েছে, এবার থেকে গ্যাস এবং তেল রুবল দিয়ে কিনতে হবে।

আর এই সংকটকালে কিছুটা স্বস্তির কথা শুনিয়েছে কানাডা। প্রাকৃতিক গ্যাস এবং তেলের ভাণ্ডার আছে দেশটিতে। বৃহস্পতিবার কানাডা সরকার জানিয়েছে, সংকটকালে তেলের রপ্তানি ৫ শতাংশ বাড়াতে পারে তারা। এই তেল যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া হবে। বস্তুত পাঁচ শতাংশ রপ্তানি বাড়ানোর অর্থ দিনে তিন লাখ অতিরিক্ত ব্যারেল তেল। কূটনীতিকরা মনে করছেন, সংকটকালে এই তেল সাময়িক সমস্যার সমাধান করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন