News71.com
 International
 25 Mar 22, 10:23 PM
 223           
 0
 25 Mar 22, 10:23 PM

পূর্বঘোষণা ছাড়াই চীনের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর॥

পূর্বঘোষণা ছাড়াই চীনের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর॥

আন্তর্জাতিক ডেস্কঃ লাদাখে সংঘাতের পর থেকে ভারত-চীনের সম্পর্কের অবনতি হয়। এর ফলে দুই বছরেরও বেশি সময় ধরে ভারত সফর করেননি চীনের কোনো বড় নেতা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফর করলেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্ব এখন কার্যত দুই ভাগে বিভক্ত। যুক্তরাষ্ট্র, ইউরোপের অধিকাংশ দেশ ইউক্রেনের পক্ষে। এশিয়ার অনেক দেশও ইউক্রেনের পক্ষে। কিন্তু এখনো প্রকাশ্যে রাশিয়ার বিরোধিতা করেনি ভারত ও চীন। জাতিসংঘে যতবার ভোটাভুটি হয়েছে, ততবারই দেশ দুটি ভোটদানে বিরত থেকেছে। এ পরিস্থিতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, ওয়াং-এর সফরের দুটি উদ্দেশ্য আছে। প্রথমত, লাদাখ-পরবর্তী সময়ে আবার দুই দেশের নেতৃত্বের মধ্যে আলোচনা শুরু করা। দ্বিতীয় উদ্দেশ্য হলো, এই বছরের শেষে বেইজিংয়ে ব্রিকসের বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন