News71.com
 International
 28 Mar 22, 10:47 AM
 227           
 0
 28 Mar 22, 10:47 AM

নতুন ‘সোশ্যাল মিডিয়া’ আনছেন ইলন মাস্ক॥

নতুন ‘সোশ্যাল মিডিয়া’ আনছেন ইলন মাস্ক॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের শীর্ষ ধনী প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী ইলন মাস্ক এবার নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনতে যাচ্ছেন বলে জানা গেছে। তিনি বিষয়টি নিয়ে ‘গভীরভাবে চিন্তাভাবনা’ করছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৬ মার্চ) এক টুইটের পর বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয়। এক টুইটার ব্যবহারকারী ইলন মাস্ককে নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে প্রশ্ন করেন। তখন তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন বলে জানান।

টুইটারের একজন জনপ্রিয় ব্যবহারকারী ইলন মাস্ক। তবে তিনি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও তার নীতিগুলোর সমালোচনা করেন। তিনি বলেছেন, সংস্থাটি বাকস্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছে না। এতে করে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ছে। টুইটার বাকস্বাধীনতার নীতি মেনে চলছে কি না—এমন প্রশ্ন রেখে একটি টুইটার পোল প্রকাশ করেন তিনি। এতে ৭০ শতাংশের বেশি ব্যবহারকারী ‘না’ ভোট দেন। টুইটে মাস্ক উল্লেখ করেন, এই জরিপের ফলাফল গুরুত্বপূর্ণ হবে। দয়া করে সাবধানে ভোট দিন। এরপরই তার এমন ঘোষণা নিয়ে আলোচনা চলছে। টুইটার, ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, সেখানে বাকস্বাধীনতা খর্ব করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন