
আন্তর্জাতিক ডেস্কঃ রাজধানী কলম্বোসহ শ্রীলঙ্কাজুড়ে দিনে ১০ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। দেশটিতে বুধবার (৩০ মার্চ) থেকেই এ ঘোষণা কার্যকর হয়েছে। এ খবর দিয়েছে এএফপিসহ আরও আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর শুরু থেকেই দেশটির মানুষ ৯২ শতাংশ পেট্রোল ও ৭৬ শতাংশ ডিজেল িবেশি দাম দিয়ে কিনেছে। কিন্তু, দেশটিতে এখন তেল ও কয়লার ঘাটতি দেখা দিয়েছে। আর্থিক সংকট থাকায় এ দুটি জ্বালানি আমদানি করতে পারছে না দেশটির সরকার।
দেশটির রাষ্ট্রায়ত্ত প্রধান জ্বালানি কোম্পানি সিলন পেট্রোলিয়াম করপোরেশন (সিপিসি) জানাচ্ছে, দুই দিন ধরে শ্রীলঙ্কায় ডিজেল নেই। পেট্রোলপাম্পগুলোর সামনে গাড়ি নিয়ে লোকজন ভিড় করছেন। দেশটির কর্মকর্তারা বলেছেন, সর্বশেষ এলপিজি ও কেরোসিনের যে চালান এসেছে, ১২ দিনের মধ্যেই তার মূল্য পরিশোধে ৪৪ মিলিয়ন ডলারের খোঁজে রয়েছে সরকার। ১৯৪৮ সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পরে দক্ষিণ এশিয়ার দেশটি।