News71.com
 International
 01 Apr 22, 11:26 AM
 239           
 0
 01 Apr 22, 11:26 AM

রুশ মুদ্রা রুবলে না কিনলে গ্যাস দেবে না রাশিয়া॥

রুশ মুদ্রা রুবলে না কিনলে গ্যাস দেবে না রাশিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃরাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হলে দাম দিতে হবে দেশটির মুদ্রা রুবলে। এ জন্য রাশিয়ার একটি ব্যাংকে বিশেষ হিসাব খুলতে হবে। এর ব্যত্যয় হলে গ্যাস সরবরাহ চুক্তি স্থগিত করবে রাশিয়া। বৃহস্পতিবার (৩১ মার্চ) এমন একটি ডিক্রিতে স্বাক্ষর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার থেকে এ ঘোষণা কার্যকর হবে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দরপতনের শিকার রুবলকে চাঙ্গা করানোর চেষ্টা হিসাবে দেখা হচ্ছে পুতিনের এ ঘোষণাকে।

রুশ গ্যাসের বড় ক্রেতা জার্মানি ইতোমধ্যে বলেছে, তারা রাশিয়ার ব্ল্যাকমেইলে নতিস্বীকার করবে না। ফ্রান্সও একই কথা বলেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তেলের বাজারের ওপর চাপ কমাতে তার দেশের কৌশলগত মজুদ থেকে রেকর্ড পরিমাণ তেল সরবরাহের ঘোষণা দেবেন বলে প্রচারমাধ্যমে বলা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার মস্কোতে বলেন, কেউ আমাদের কাছে বিনামূল্যে কিছু বিক্রি করে না। আমরাও কোনো দাতব্য কাজ করতে যাচ্ছি না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন