
নিউজ ডেস্কঃ ভারতে গত ১০ দিনে ৯ ধাপে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ, পাশাপাশি আশঙ্কা থাকছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির। কলকাতায় বুধবার যে পেট্রোল লিটার প্রদি দাম ছিল ১১০ রুপি ৫২ পয়সা। বৃহস্পতিবার (৩১ মার্চ) তা ৮৩ পয়সা বেড়ে হয়েছে ১১১ রুপি ৩৫ পয়সা। পাশাপাশি ৯৫ রুপি ৪২ পয়সা থেকে বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯৬ রুপি ২২ পয়সা। ডিজেলে নতুন করে ৮০ পয়সা বাড়ানো হয়েছে। দেশটির রাজধানী নয়াদিল্লিতে পেট্রোল সেঞ্চুরি পার করেছে। লিটার প্রদি দাম হয়েছে ১০১ রুপি ৮১ পয়সা এবং ডিজেলে ৯৩ রুপি ৭ পয়সা। মূলত, ভারতের চার মেগা সিটির মধ্যে দিল্লিতে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম থাকে। অপরদিকে, মুম্বাইতে লিটার প্রতি ৮৪ পয়সা বৃদ্ধি পেয়ে পেট্রোল ও ডিজেলের যথাক্রমে দাম হয়েছে ১১৬ দশমিক ৭২ রুপি এবং ১০০.৯৪ রুপি।