
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিয়ের গাড়ি খাদে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় কাশ্মিরের পুঞ্চ জেলার তারারাওয়ালি বাফলিয়াজ এলাকায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও ৩ জন। গাড়িচালকসহ আহতদের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে স্থানীয় জেলা প্রশাসক জানিয়েছেন, হতাহতদের নিকটাত্মীয়দের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
সূত্র : এএনআই