News71.com
 International
 05 Apr 22, 06:46 PM
 234           
 0
 05 Apr 22, 06:46 PM

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিচারপতি গুলজারের নাম প্রস্তাব করলেন ইমরান খান॥

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিচারপতি গুলজারের নাম প্রস্তাব করলেন ইমরান খান॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান তেহরিক ইনসাফ- পিটিআই-এর কোর কমিটি সুপারিশ অনুযায়ী তিনি বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেন। সোমবার (৪ এপ্রিল) পিটিআই নেতা এবং সাবেক তথ্য ও আইনমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়েই ইমরান খান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে গুলজারের নাম প্রস্তাব করেন। এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফের কাছে চিঠি দিয়েছিলেন। ওই চিঠিতে তাদেরকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করতে বলা হয়েছিল। পাকিস্তানের ডনের অনলাইন ভার্সনের প্রতিবেদনে জানানো হয়েছিল, সংবিধানের ২২৪ অনুচ্ছেদ অনুযায়ী এই চিঠি দিয়েছেন আরিফ আলভি। উল্লেখ্য, বিচারপতি গুলজার আহমেদ পাকিস্তানের ২৭তম বিচারপতি হিসেবে ২০১৯ সালের ডিসেম্বর শপথ নেন। ২০২২ সালের ১ ফেব্রুয়ারিতে তিনি অবসরে যান। ইমরান খানের ঘনিষ্ঠ লোক হিসেবে তিনি পরিচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন