
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়াকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ ট্রায়ালের মতো রাশিয়াকে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে আনা উচিত। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে এ কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য দিলেও এই প্রথম তিনি জাতিসংঘে ভাষণ দিলেন তিনি। বুচাসহ রাজধানী কিয়েভের আশেপাশের শহরগুলোতে বেশ কিছুসংখ্যক বেসামরিক লোকের লাশ পাওয়ার কথা উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, গত ৪১ দিনে রাশিয়া যা করছে তার একটি উদাহরণ বুচায় ‘গণহত্যা’।বিশ্ব এখনও সম্পূর্ণ সত্য শিখতে পারেনি, যোগ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সামরিক বাহিনী প্রকাশ্যে লুটপাট করে গ্রামগুলো দখল করেছে।
সূত্রঃ বিবিসি