News71.com
 International
 09 Apr 22, 12:03 PM
 212           
 0
 09 Apr 22, 12:03 PM

চড়কাণ্ড॥ অস্কারে দশ বছর নিষিদ্ধ হলেন অভিনেতা উইল স্মিথ

চড়কাণ্ড॥ অস্কারে দশ বছর নিষিদ্ধ হলেন অভিনেতা উইল স্মিথ

আন্তর্জাতিক ডেস্কঃঅস্কার মঞ্চে কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় মারা দায়ে ১০ বছরের জন্য অস্কারসহ একাডেমির অন্যান্য অনুষ্ঠান থেকে নিষিদ্ধ করা হলো অভিনেতা উইল স্মিথকে। শনিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এর আগে, শুক্রবার (৮ এপ্রিল) স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসে ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ অস্কার পুরস্কারের আয়োজকরা। ওই বৈঠকেই স্মিথকে এ শাস্তি দেওয়া হয়। যদিও স্মিথ তার আচরণের জন্য আগেই ক্ষমা চেয়ে অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছেন।

বিবিসির খবরে বলা হয়, মঞ্চে উপস্থাপককে থাপ্পড় মারার ঘটনায় হলিউড অভিনেতা উইল স্মিথকে অস্কার গালা এবং অন্যান্য একাডেমি ইভেন্ট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে অ্যাকাডেমি বোর্ড অব গভর্নরের সদস্য অভিনেতা হুপি গোল্ডবার্গ আগেই জানিয়েছিলেন, চড়কাণ্ডের ফল স্মিথকে ভুগতে হবে। ওই ঘটনার পর অ্যাকাডেমির বাইরে দুটি বড় প্রযোজনা সংস্থা স্মিথের সঙ্গে তাদের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন