News71.com
 International
 10 Apr 22, 10:05 PM
 249           
 0
 10 Apr 22, 10:05 PM

২৪ মার্কিন কর্মকর্তার ওপর ইরানের নিষেধাজ্ঞা॥

২৪ মার্কিন কর্মকর্তার ওপর ইরানের নিষেধাজ্ঞা॥

নিউজ ডেস্কঃ সন্ত্রাস ও ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ২৪ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। শনিবার (৯ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুদ্ধার করার জন্য যখন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে, ঠিক সেই সময় এলো এ নতুন নিষেধাজ্ঞা।

এর ফলে পরমাণু আলোচনা ভেস্তে যতে পারে বলে আশঙ্কা করেছন দুই দেশের কূটনীতিবিদরা। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় যুক্তরাষ্ট্রের ৯ কর্মকর্তা এ তালিকায় স্থান পেয়েছেন। এছাড়া মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আরও ১৫ জনকে তালিকাভুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় আছেন জর্জ ডব্লিউ ক্যাসি জুনিয়র, সাবেক মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং ইরাকে মাল্টি ন্যাশনাল ফোর্সের কমান্ডিং জেনারেল জোসেফ ভোটেল, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি রুডি গিলিয়ানি। এছাড়াও ফিলিস্তিন-লেবাননে থাকা বর্তমান এবং সাবেক মার্কিন কূটনীতিক রয়েছেন।

সূত্রঃআল-জাজিরা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন