News71.com
 International
 11 Apr 22, 06:06 PM
 234           
 0
 11 Apr 22, 06:06 PM

বলিউড অভিনেতা শিব কুমারের জীবনাবসান॥

বলিউড অভিনেতা শিব কুমারের জীবনাবসান॥

 বিনোদন ডেস্কঃ বলিউডের অভিনেতা ও চিত্রনাট্যকার শিব কুমার সুব্রামানিয়াম আর নেই। রোববার (১০ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। সোমবার (১১ এপ্রিল) সকালে ভারতীয় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বলিউডের আরেক অভিনেতা আয়েশা রাজা। এ বিষয়ে টুইটারেও একটি পোস্ট দিয়েছেন আয়েশা। পোস্টে লিখেছেন: ‘কী আর বলব.. আমার বন্ধু…শান্তিতে ঘুমিও, সব যন্ত্রণা থেকে মুক্তি পেলে।’ তবে কীভাবে শিব কুমার মারা গেছেন, তা এখনো নিশ্চিত নয়। পরিচালক হনসল মেহতা টুইটারে তার শেষকৃত্যের কথা জানিয়েছেন। সোমবার ভারতের মুম্বাইয়ের মোক্ষধাম হিন্দু শ্মশানে তার শেষকৃত্য হবে। অভিনেতার মৃত্যুতে সিনে অনুরাগীদের পাশাপাশি তারকারাও শোক প্রকাশ করেছেন। টুইটারে বীণা সারওয়ার জানান, জীবনের শেষ কটা দিন একমাত্র সন্তানকে হারানোর যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন শিব কুমার। দু-মাস আগেই মৃত্যু হয়েছে তার এবং অভিনেত্রী দিব্যা জাগদালের একমাত্র ছেলে জাহানের। ব্রেন টিউমার ছিল জাহানের। তিন দশক ধরে হিন্দি ছবি ও ভারতের টেলিভিশন দুনিয়াকে সমৃদ্ধ করেছেন শিব কুমার। ১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ‘পরিন্দা’ ছবির সঙ্গে বলিউডে পা রেখেছিলেন তিনি। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, মাধুরী, নানা পাটেকর অভিনীত এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন শিব কুমার নিজেই। পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন