
আন্তর্জাতিক ডেস্কঃপাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল–এন সভাপতি শাহবাজ শরিফ। সোমবার বিকালে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তাঁর পক্ষে ১৭৪টি ভোট পড়ে। এক দিন আগে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতারা এ সময় অধিবেশন বর্জন করেন। তারা সকলেই গণপদত্যাগ করছেন বলে শোনা যাচ্ছে।