
বিনোদন ডেস্কঃ দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে, আসছে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের তৃতীয় সিনেমা ‘দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’। শুক্রবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউডের সিনেমাটি। সেন্সর ছাড় সাপেক্ষে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি। ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’-এর চিত্রনাট্য লিখেছেন ‘হ্যারি পটার’খ্যাত লেখিকা জে কে রাউলিং এবং হ্যারি পটার চলচ্চিত্র সিরিজের অভিজ্ঞ স্টিভ ক্লোভস। এটি নির্মাণ করেছেন সিরিজের আগের দু’টি সিনেমার পরিচালক ডেভিড ইয়েটস। সিনেমাটিতে অভিনয় করেছেন এডি রেডমাইন, জুড ল, এজরা মিলার, ড্যান ফগলার, অ্যালিসন সুডল, ক্যালাম টার্নারসহ জেসিকা উইলিয়ামস, ক্যাথরিন ওয়াটারস্টন এবং ম্যাডস মিকেলসেনসহ অনেকে। হ্যারি পটারের উইজার্ডিং ওয়ার্ল্ডে একটি যুদ্ধ আসছে। বাকি মানবতা যখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অদম্যভাবে এগিয়ে যাচ্ছে, তখন ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’ একটি গৃহযুদ্ধ শুরু করতে চলেছে! এমনই গল্প দেখা যাবে সিনেমায়।