News71.com
 International
 13 Apr 22, 02:46 PM
 215           
 0
 13 Apr 22, 02:46 PM

ক্রেডিট কার্ডের সূত্র ধরে নিউইয়র্কের স্টেশনে হামলাকারী শনাক্ত॥

ক্রেডিট কার্ডের সূত্র ধরে নিউইয়র্কের স্টেশনে হামলাকারী শনাক্ত॥

 আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ। তবে কৃষ্ণাঙ্গ ওই ব্যক্তিকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। হামলাকারীকে ধরতে অভিযান চলছে। মঙ্গলবারের (১২ এপ্রিল) ওই হামলায় ১০ জন গুলিবিদ্ধ হন। আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। নিউইয়র্কে বাংলাদেশি-অধ্যুষিত ব্রুকলিনে পাতাল রেলের ‘এন’ ট্রেনটি ‘থার্টি সিক্স স্ট্রিট স্টেশনে’ পৌঁছানোর ২০ সেকেন্ড আগে বগির ভেতরে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন এক ব্যক্তি।   এর আগে ট্রেনের ভেতর ধোঁয়া ছড়িয়ে দেয় হামলাকারী। ট্রেনটি স্টেশনে থামার সঙ্গে সঙ্গে দিগ্‌বিদিক ছুটতে থাকেন যাত্রীরা। এ সময় আহতরা মাটিতে লুটিয়ে পড়েন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশি কেউ নেই বলে জানা গেছে। হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।  হামলার কয়েক ঘণ্টার মধ্যেই স্টেশনে পাওয়া একটি ক্রেডিট কার্ডের সূত্র ধরে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ। হামলাকারী ক্রেডিট কার্ডটি ব্যবহার করে ‘ইউ-হোলের’ একটি ভ্যান ভাড়া করেছিলেন। যে ভ্যানটি হামলায় ব্যবহৃত হয়েছিল বলে আগেই চিহ্নিত করে নিরাপত্তা বাহিনী।  এদিকে হামলাকারীকে ধরতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন