News71.com
 International
 13 Apr 22, 02:53 PM
 236           
 0
 13 Apr 22, 02:53 PM

আকস্মিক বন্যায় ৪৫ জনের প্রাণহানি ঘটেছে আফ্রিকায়॥

আকস্মিক বন্যায় ৪৫ জনের প্রাণহানি ঘটেছে আফ্রিকায়॥

আকস্মিক বন্যায় ৪৫ জনের প্রাণহানি ঘটেছে আফ্রিকায়॥ আন্তর্জাতিক ডেস্কঃ চারদিকে কেবল ধ্বংসস্তূপ। পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট। এ দৃশ্য দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের। গেল কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।এ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৪৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কিছু এলাকা।  পানিবন্দি হয়ে আছেন ৫০ হাজারের বেশি মানুষ। বন্যার কারণে ভূমিধসে প্রদেশটির ডারবান শহরে ঘটেছে প্রাণহানির ঘটনাও। পাশাপাশি নিখোঁজ রয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা।  স্থানীয় এক ব্যক্তি বলেন, পাহাড় থেকে বড় বড় পাথর ধসে পড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হচ্ছে। আমি ও আমার পরিবার পালিয়ে প্রাণে বাঁচতে পেরেছি। কিন্তু আমাদের সব শেষ হয়ে গেছে। রাতে ঘুমাতে পারিনি আমরা। পরিস্থিতি খুবই ভয়াবহ।  এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। এদিকে, রাস্তাঘাটে কাদা জমে যাওয়ায় ব্যাহত হয়ে পড়েছে যান চলাচল। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন