News71.com
 International
 13 Apr 22, 03:05 PM
 253           
 0
 13 Apr 22, 03:05 PM

রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ বাইডেনের॥

রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ বাইডেনের॥

 আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) আইওয়া অঙ্গরাজ্যের মেনলোতে এক অনুষ্ঠানে এই অভিযোগ তোলেন বাইডেন। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের ঘটনা বর্ণনা করতে গিয়ে এবারই প্রথম ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করলেন তিনি। এর আগে ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন বাইডেন।  এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, আমি এটাকে (ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান) গণহত্যা বলেছি। আক্ষরিক অর্থে, ইউক্রেনে রাশিয়ানরা যে ভয়ংকর কাজ করেছে প্রতিনিয়ত তার আরও বেশি প্রমাণ বেরিয়ে আসছে।’  এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের উদ্দেশ্যকে ‘মহৎ’ বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই অভিযানে মস্কো অবশ্যই সফল হবে বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার (১২ এপ্রিল) এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করেন পুতিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন