News71.com
 International
 17 Apr 22, 10:35 PM
 229           
 0
 17 Apr 22, 10:35 PM

লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু॥ জাতিসংঘ

লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু॥ জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ায় আবারও অভিবাসীদের বহনকারী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২৯ জন। শনিবার (১৬ এপ্রিল) জাতিসংঘের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে নৌকাডুবির ঘটনাটি ঘটে। অঞ্চলটি সমুদ্রযাত্রার জন্য খুবই বিপজ্জনক। সাধারণত আফ্রিকান অভিবাসীরা এ রুটের মাধ্যমে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে থাকে। ১৫ এপ্রিল নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে কেন, কীভাবে এ ঘটনা সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এক টুইট বার্তায় আইওএমের পক্ষে আরও জানানো হয়, এ সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ নানা সংকটের মধ্যে পড়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। কয়েক বছর ধরে সেই সংখ্যা বহু গুণে বেড়ে গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৭৬ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন