News71.com
 International
 19 Apr 22, 06:14 PM
 232           
 0
 19 Apr 22, 06:14 PM

উভয় সংকটে জার্মানি॥ চাপের মুখে চ্যান্সেলর

উভয় সংকটে জার্মানি॥ চাপের মুখে চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন ইস্যুতে ব্যাপক চাপের মুখে জার্মানি। ইউক্রেনের অনুরোধে সেখানে রুশ বাহিনীর বিরুদ্ধে ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিলেও রাশিয়া থেকে এখনো তেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে জার্মানিকে। ফলে ইউক্রেনকে দ্রুত অস্ত্র সরবরাহ করা নিয়ে অনিশ্চয়তায় ব্যাপক চাপের মুখে পড়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ায় নাৎসি বাহিনীর অভিযানের পর থেকে জার্মানির চেষ্টা ছিল অতীতের সবকিছু ভুলে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে কাজ করা। কিন্তু ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকেই সম্পর্কের সেই গতিপথ ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করেছে। বিশেষ করে ইউক্রেনে সামরিক অভিযানসহ ইইউ ও ন্যাটোর বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উসকানি ও হুমকির কারণে গত ৩০ বছরেও রাশিয়াকে বুঝে উঠতে পারেনি জার্মানি। তবে রাশিয়া থেকে সব ধরনের জ্বালানি তেল ও গ্যাসসহ নানা পণ্য আমদানি এখনই বন্ধ করে দেওয়া অসম্ভব জার্মানির জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন