News71.com
 International
 23 Apr 22, 11:31 AM
 227           
 0
 23 Apr 22, 11:31 AM

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা।।নিহত ৩৩

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা।।নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ অন্তত ৪৩ জন। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। শুক্রবার (২২ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের ইমাম সাহেব জেলার একটি মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। দুদিনে পরপর দুটি বড় ধরনের বোমা হামলার ঘটনা ঘটল দেশটিতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার নামাজের সময় একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা, একইসঙ্গে কেঁপে ওঠে পুরো মসজিদ। শুরু হয় ছোটাছুটি। এ সময় অনেককেই মাটিতে পড়ে থাকতে দেখা যায়। যাদের মধ্যে বেশ কয়েকজন ঘটনাস্থলেই নিহত হয়েছে বলেও জানানো হয়। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হামলার পর এক টুইটবার্তায় এই ঘটনার তীব্র নিন্দা জানান তালেবান সরকারের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এই হামলায় জড়িতদের কঠিন শাস্তি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সূত্রঃ আলজাজিরার

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন