News71.com
 International
 24 Apr 22, 10:40 AM
 222           
 0
 24 Apr 22, 10:40 AM

শ্রীলঙ্কাকে আরও ৫০ কোটি ডলার ঋণ দেবে ভারত।।

শ্রীলঙ্কাকে আরও ৫০ কোটি ডলার ঋণ দেবে ভারত।।

আন্তর্জাতিক ডেস্কঃ জরুরি আন্তর্জাতিক আর্থিক সহায়তা নিয়ে আলোচনার মধ্যে প্রতিবেশী শ্রীলঙ্কাকে আরও ৫০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে ভারত। নজিরবিহীন আর্থিক সংকটে পড়া শ্রীলঙ্কা বৈদেশিক মুদ্রার অভাবে আমদানি করতে না পারায় দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে। দেখা দিয়েছে তেল ও ওষুধের মতো জরুরি পণ্যের ভয়াবহ সংকট।

ভারতের ঋণ সহায়তার বিষয়ে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলী সাবরি বলেন, জ্বালানি আমদানির জন্য ভারত আরও ৫০ কোটি ডলার ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে।তিনি আশা প্রকাশ করেন, নয়াদিল্লি আরও ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার বিষয় বিবেচনা করবে। ভারত ইতোমধ্যে ১৫০ কোটি ডলার আমদানি ব্যয় পরিশোধ অনুমোদন করেছে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে জরুরি সহায়তা পেতে শ্রীলঙ্কার দেন-দরবারের মধ্যে দিল্লির এই নতুন সহায়তা এলো। শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলী সাবরি বর্তমানে আইএমএফের সহায়তা নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন