News71.com
 International
 26 Apr 22, 10:18 AM
 221           
 0
 26 Apr 22, 10:18 AM

ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় নিহত ৫।।

ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় নিহত ৫।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের ভিনিৎসিয়া অঞ্চলের দুটি শহরে রকেট হামলা করেছে রাশিয়া। এতে পাঁচজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। সোমবার (২৫ এপ্রিল) ইউক্রেনের আঞ্চলিক প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় আঞ্চলিক গভর্নর বোরজভ বলেন, রকেটগুলো ঝমেরিঙ্কা এবং কোজ্যাতিন শহরের নিকটবর্তী গুরুত্বপূর্ণ দুটি পরিবহন স্টেশনে আঘাত করেছে। রাষ্ট্র-চালিত রেল কোম্পানির প্রধানের বরাত দিয়ে রয়টার্স জানায়, সোমবার সকালে এক ঘণ্টার ব্যবধানে পশ্চিম ও মধ্য ইউক্রেনে পাঁচটি রেলস্টেশনে হামলা করে রাশিয়া। হতাহতের সংখ্যা যাচাই করা হচ্ছে। এদিকে বোরজভের মন্তব্যে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন